বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫




১৬ ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৫ তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন। নানা আয়োজনে নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।

ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসন। মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা,সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews