রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

শোকসংবাদ

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫




একুশে টেলিভিশনের সাবেক সিএনই, বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ২নং ধলই হাধুরখীল এলাকার মরহুম সাংবাদিক ওবায়দুল হকের তৃতীয় সন্তান ইব্রাহীম আজাদ (৬৩) আর নেই। তিনি গত  রবিবার ( ৩০ নভেম্বর) ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন এবং তিন দিন আগে তার হৃৎপিণ্ডে রিং প্রতিস্থাপন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলে অস্ট্রেলিয়ায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এবং মেয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

আগামীকাল সকালে ঢাকা প্রেসক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রাম হাটহাজারীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ইব্রাহীম আজাদ সাবেক সেনাপ্রধান মো. হারুনুর রশিদের চাচাতো ভাই। আল্লাহ তায়ালা মরহুমের রূহকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন—আমিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews