একুশে টেলিভিশনের সাবেক সিএনই, বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ২নং ধলই হাধুরখীল এলাকার মরহুম সাংবাদিক ওবায়দুল হকের তৃতীয় সন্তান ইব্রাহীম আজাদ (৬৩) আর নেই। তিনি গত রবিবার ( ৩০ নভেম্বর) ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন এবং তিন দিন আগে তার হৃৎপিণ্ডে রিং প্রতিস্থাপন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলে অস্ট্রেলিয়ায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এবং মেয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
আগামীকাল সকালে ঢাকা প্রেসক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রাম হাটহাজারীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ইব্রাহীম আজাদ সাবেক সেনাপ্রধান মো. হারুনুর রশিদের চাচাতো ভাই। আল্লাহ তায়ালা মরহুমের রূহকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন—আমিন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত