শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
রামু গর্জনিয়া সড়ক উন্নয়নে  সরকারের ১৯৫ কোটি টাকার  মহাপ্রকল্প! গাজীপুর গাছায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে জরিমানা পীরগঞ্জ পূর্র্র্র্র্-চৌরাস্তায় ট্রাফিকমোড় নির্মানে ব্যবসায়ী সমিতির উদ্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ

জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫




বিশ্ব এক্সপোতে দর্শকদের মুগ্ধ করার পর এবার জাপানের বাজারে এসেছে ‘মানব ওয়াশিং মেশিন’। আজ শুক্রবার জাপানি কোম্পানি সায়েন্স-এর একজন নারী মুখপাত্র এ তথ্য জানান।

ব্যবহারকারীরা একটি পডে শুয়ে ঢাকনা বন্ধ করলে, তারা কাপড়ের মতো পরিষ্কার হয়ে যাবেন-তবে ঘূর্ণন ছাড়াই-এবং এ সময় সংগীত বাজতে থাকে।

‘হিউম্যান ওয়াশার অব দ্য ফিউচার’ নামের এই যন্ত্রের প্রোটোটাইপ গত অক্টোবরে ওসাকায় শেষ হওয়া ছয় মাসব্যাপী এক্সপোতে প্রদর্শিত হয়। ২ কোটি ৭০ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নেওয়া ওই এক্সপোতে যন্ত্রটি দেখার জন্য দীর্ঘ লাইন পড়েছিল।

জাপানি প্রতিষ্ঠান ‘সায়েন্স’ তৈরি করেছে এই যন্ত্র। এটি ১৯৭০ সালে ওসাকায় আয়োজিত এক্সপোতে প্রদর্শিত একটি পুরোনো পণ্যের আধুনিক সংস্করণ।

সায়েন্স-এর মুখপাত্র সাচিকো মায়েকুরা এএফপিকে বলেন, ‘আমাদের কোম্পানির প্রেসিডেন্ট তখন ১০ বছরের শিশু ছিলেন। সেই প্রদর্শনী থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘এই মেশিন শুধু শরীর নয়, মনকে পরিষ্কার করে দেবে।’ একইসাথে ব্যবহারকারীর হৃদস্পন্দন ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণও পর্যবেক্ষণ করে।

ওসাকার একটি হোটেল প্রথম মেশিনটি কিনে নিয়েছে এবং অতিথিদের জন্য সেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।  মায়েকুরা বলেন, মেশিনটির মূল আকর্ষণ হলো এটি বিরলতম। আমরা প্রায় ৫০টি মেশিন বানানোর পরিকল্পনা করছি।

স্থানীয় গণমাধ্যম জানায়, যন্ত্রটির বিক্রয়মূল্য হবে ৬ কোটি ইয়েন (৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার)।

 

সূত্র :অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews