বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

আশুগঞ্জ চর চারতলার গোল চত্বর এলাকা হতে ০১টি কাভার্ড ভ্যান সহ ০১ জন চোরাকারবারীকে আটক করে

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫




ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার অবৈধ প্রসাধনী জব্দ করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গোলচত্বর এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানোর সময় এসব পণ্য জব্দ করা হয়।

এ ঘটনায় মোজাজিদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যশোরের শার্শা উপজেলার শ্রীকোনা গ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে আনায় এসব পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ৫৩ হাজার ৫০৮ পিস সালফেট ক্রিম, তিন হাজার ১২০ পিস ফেসওয়াশ, ৩২৪ পিস লোশন, দুই হাজার ৩০৪ পিস সফট ক্রিম।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews