বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

মেক্সিকো সিটিতে গতকাল শনিবার দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার বিক্ষোভকারী মিছিল করার সময় কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন।  যাদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা বলে জানা গেছে।  স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে বিক্ষোভ ‘জেনারেশন জেড’ এর প্রতিনিধিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়োজন করেন।  যদিও এএফপি’র সাংবাদিকরা  জানিয়েছেন বিভিন্ন বয়সের বিক্ষোভকারীরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা শাইনবাউম তার ক্ষমতায় আসার প্রথম বছরেই ৭০ শতাংশের উপরে জনসমর্থন হার বজায় রেখেছেন। তবে বেশ কিছু  মর্মান্তিক বা অস্বাভাবিক খুনের কারণে তার নিরাপত্তা নীতির সমালোচনার সম্মুখীন হয়।

মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকেজ সাংবাদিকদের জানান, ‘বেশ কয়েক ঘন্টা এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চলতে থাকে এমন সময় একদল কাপড়ে মুখ ঢাকা ব্যক্তি সহিংসতা চালাতে শুরু করে।’ তিনি জানিয়েছেন,  সহিংসতায়  ১০০ জন পুলিশ অফিসার আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে  ভর্তি করা হয়েছে। তিনি বলেন, সহিংসতায়  ২০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন।

ভাজকেজের মতে, কর্তৃপক্ষ হামলার সাথে জড়িত অপরাধের জন্য ২০ জনকে আটক করে। যার মধ্যে একজনের বিরুদ্ধে সংবাদপত্রের সাংবাদিকের ওপর আক্রমণের অভিযোগও রয়েছে।প্রতিবাদকারীরা মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হয়। এখানে শেইনবাউমের বাসভবন।

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস গ্রেনেড এবং অগ্নিনির্বাপক ব্যবহার করেছে।

সূত্র : অনলাইন

twitter sharing button
whatsapp sharing button

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews