শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়! চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেষ রক্তবিন্দু পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার নাজমুস সাকিবের সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন  আম ব্যবসায়িদের উপর হামলার জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬



সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন

আল হেলাল,সুনামগঞ্জ 

সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন খেলার মাঠে সুনামগঞ্জ বাণিজ্য মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুম্মা সুনামগঞ্জ চেম্বার
অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে ও আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক তত্বাবধানে মাঠে ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও মেলার আয়োজক আবুবকর সিদ্দিক হীরু মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,চেম্বারের সহ সভাপতি এনামুল হক এনাম, সদস্য মোঃ রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জেলা বিএনপি নেতা কাজী নাসিম উদ্দিন লালা, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফিজুল ইসলাম রাজু, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আমানুল হক রাসেল, মোহাম্মদ শামছুদ্দোহা, মানবাধিকার কর্মী কাজী জাহান, জেলা যুবদল সদস্য শামসুল ইসলাম পারভেজ,তরুন সমাজ সেবক ক্রীড়াবিদ মোঃ জালাল উদ্দিন,আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজক কমিটির পরিচালক ফকরুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক হিরো,মোঃ আতিকুর রহমান আতিক ও মোঃ জাকির হোসেন প্রমুখ। এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
চেম্বারের সভাপতি মোঃ সামছুল হক বলেছেন,একটি সফল বাণিজ্য মেলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। তবে সুনামগঞ্জের এই বাণিজ্যে মেলাটি আমরা ব্যবসায়ীক স্বার্থে নয় জেলাবাসীর বিনোদন ও স্বদেশী পণ্যের প্রচার প্রসারে পরিচালনা করবো। খেলার মাঠের চারদিকের স্থানীয় জনগনের সাথে মতামতের ভিত্তিতে এই বাণিজ্যে মেলা শুরু করা হবে। যাতে স্কুল কলেজের টাইম এবং আযান ও নামাজের সময় সূচী মেলা কমিটির আয়োজকরা সঠিকভাবে মেনে মেলা পরিচালনা করেন সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হবে। পাশাপাশি মেলায় অশ্লীল কোন ধরনের কর্মকান্ড পরিচালনা করা হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন। পরে এক দোয়া মাহফিলে চেম্বারের নেতৃবৃন্দরা দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews