শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়! চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেষ রক্তবিন্দু পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার নাজমুস সাকিবের সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন  আম ব্যবসায়িদের উপর হামলার জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬



চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

মোহাম্মাদ আলি, চাঁপাইনবাবগঞ্জ 

‘বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর)সকাল ১১ টায় সমায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবারের বিশ্ব দৃষ্টি দিবসের প্রতিপাদ্য ছিল‘বিশ্বের মোট দৃষ্টিশক্তি হ্রাসের ৯০ শতাংশই সৃষ্টিকোণের মাধ্যমে প্রতিরোধ সম্ভব’।
আলোচনা সভায় বক্তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, সময়মতো চোখের চিকিৎসা এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনেকাংশে দৃষ্টিশক্তি হ্রাস প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশু ও বয়স্কদের চোখের বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার কর্মকর্তা কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews