বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
জেলা পরিষদের উদ্যোগে ৩১৪ শিক্ষার্থী পেল ২০ লাখ ৯৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি ডিবির বিশেষ অভিযানে ফ্যাসিস্ট আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের একজন গ্রেপ্তার যুক্তরাজ্যস্থ দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে ২ জনকে আজীবন নিষিদ্ধ ঘোষনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের সমন্বয়ক ও তদারকির দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল অনলাইনে সিরিয়াল বুকিং ও ভিডিও কলে ডাক্তারের পরামর্শ ব্রাজিলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি লিটন, সাধারণ সম্পাদক ওয়াহিদ  শেখ হাসিনা বাংলাদেশে একটি তান্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত …… জহির উদ্দিন স্বপন শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য দিনাজপুরে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাগরে ভাসানোর আগেই পাচারকারীদের  ছক বানচাল,টেকনাফে উদ্ধার  ৮

জেলা পরিষদের উদ্যোগে ৩১৪ শিক্ষার্থী পেল ২০ লাখ ৯৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬



কক্সবাজার  জেলা পরিষদের উদ্যোগে ৩১৪ শিক্ষার্থী পেল ২০ লাখ ৯৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি,

মোহাম্মদ আমিন উল্লাহ, কক্সবাজার,

কক্সবাজার জেলার ১০টি উপজেলার অসচ্ছল ও মেধাবী ৩১৪ জন শিক্ষার্থীর মাঝে ২০ লাখ ৯৮ হাজার টাকার এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে কক্সবাজার জেলা পরিষদ। এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা দেওয়া হয়। ​মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। এ ছাড়া জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কক্সবাজারের কোনো মেধাবী শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে লক্ষ্যে জেলা পরিষদ প্রতিবছর নিয়মিত বৃত্তি ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি কক্সবাজারের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান তিনি। যেকোনো প্রতিকূলতায় জেলা পরিষদ মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

​বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে জেলা পরিষদের এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ​অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, এই আর্থিক সহায়তা তাঁদের উচ্চশিক্ষার পথ সুগম করার পাশাপাশি পড়াশোনায় আরও অনুপ্রেরণা জোগাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews