বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’ নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে শরীয়তপুরে কৃষক দলের বিক্ষোভ গাছায় পূর্বশত্রুতার জেরে মুরগির ফার্মে অগ্নিসংযোগের অভিযোগ পাবনার দুর্গম চরাঞ্চলের পতিত জমিতে শসা চাষে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা আমার ৫ বছরের বেতন জনগনকে বিলিয়ে দেব -হাজী সাজুল মিয়া  চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা খলিলুর রহমানকে দেখতে চান এলাকাবাসী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ খোকসায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা কবিতা/অহংকার / লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাইবান্ধায় জলবায়ু অভিযোজন বিষয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় মতবিনিময়

২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬



২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে জলঢাকার হাবিবের ‘যাপিত জীবন’
মোঃ নুরুজ্জামান ,নীলফামারী 
​নীলফামারীর জলঢাকার কৃতি সন্তান ও দেশের প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত নতুন চলচ্চিত্র “যাপিত জীবন” আগামী ২০ নভেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি ঘিরে এরই মধ্যে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
​নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব বরাবরই সংখ্যায় কম, তবে মানসম্মত ও জীবনঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত। এর আগে তাঁর পরিচালিত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি দর্শক মহলে প্রশংসিত হয়েছিল। পাশাপাশি সারাদেশে তিন শতাধিক সিনেপ্লেক্স প্রতিষ্ঠার দাবিতে তাঁর দীর্ঘদিনের আন্দোলন দেশের চলচ্চিত্র অঙ্গনে একটি আলোচিত বিষয়।
​আসন্ন “যাপিত জীবন” চলচ্চিত্রে অভিনয় করেছেন দেশের একঝাঁক বরেণ্য ও জাদরেল অভিনয়শিল্পী। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, কাজী হায়াত, ডলি জহুর, মৌসুমী হামিদ ও মিলি মুন্সীকে। এছাড়া বাবার পরিচালনায় এই চলচ্চিত্রেও অভিনয় করেছেন জলঢাকার মেয়ে, জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
​নিজ জনপদের নির্মাতা ও অভিনেত্রীর এই নতুন কাজ নিয়ে উচ্ছ্বসিত জলঢাকার সংস্কৃতিপ্রেমী ও সাধারণ দর্শকরা। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় শুভানুধ্যায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews