সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় চার ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা মাত্র দুজন সুনামগঞ্জে আইডিয়াল একাডেমির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খোকসায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা:  অসন্তুষ্ট এলাকাবাসী মাকে হত্যার হুমকি তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের লিখিত অভিযোগ  ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলায় ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২, আসামি ৩৪ ঘোড়াঘাটে প্রবাসী রুবেল’র মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

খোকসায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬



খোকসায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সবুজ শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টা ৫ মিনিটে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খোকসা থানাধীন আমলাবাড়ী বাজারের পশ্চিম পাশে আমলাবাড়ী কোলের ধারে মোঃ ফরজুল শেখের বাড়ির সামনের ইটের খোয়া বিছানো সলিং রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ সবুজ শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাকচি (সাতপাকিয়া) গ্রামের মোঃ দুলাল শেখের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-০৮, তারিখ ১৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খোকসা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকমুক্ত সমাজ গড়তে প্রয়োজন নিয়মিত অভিযান, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক সচেতনতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews