রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের সীমান্তে ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন, দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা! হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, বাউফলে গ্রেপ্তার ২ কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর ইনানীতে জলন্ত  গ্যাস নিয়ন্ত্রণে  অত্যাধুনিক  সরঞ্জাম  নিয়ে মাঠে বাপেক্সের বিশেষজ্ঞ দল অবৈধ গাড়ি ও মবের ব্যপারে কোন ছাড় হবে না-চট্টগ্রাম ট্রাফিক গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন অনুষ্ঠিত 

অবৈধ অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের সীমান্তে ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬



অবৈধ অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের সীমান্তে ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ 
আন্ত: সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮। ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৬ জন বাংলাদেশি নাগরিক ও একজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটক ৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলার এবং ৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানে তাদের ভারতে দীর্ঘদিন অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে বিজিবি। এর আগে গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বিজিবির টহল দল মানব পাচারের শিকার দুইজন বাংলাদেশি নাগরিকসহ একজন মানব পাচারকারীকে আটক করে। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লে.কর্ণেল একেএম জাকারিয়া কাদির জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারির পরিধি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার্বিক পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে, যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করা হচ্ছে।

দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো দুষ্কৃতিকারীসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির এই উর্ধ্বতন কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews