
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ সমবায় ব্যাংকের
রাবেয়া সিরাজী
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড ‘এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী দায়িত্বগ্রহণ পরবর্তী শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বিএনপি চেয়ার পারসন এর উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন,আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ফয়সল আহমেদ চৌধুরী তার দায়িত্ব শুরু করেছেন — এটাই প্রমাণ করে, তিনি শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আরো বলেন ; শহীদ জিয়া ছিলেন সমবায় আন্দোলনের পথিকৃৎ। তিনি বিশ্বাস করতেন, সমবায়ের মাধ্যমেই গ্রামের মানুষের ভাগ্য বদলানো সম্ভব। আজ তারই আদর্শকে সামনে রেখে ফয়সল আহমেদ চৌধুরী সমবায় ব্যাংকের দায়িত্ব নিয়েছেন। আমি বিশ্বাস করি, তিনি সেই আদর্শকে বাস্তবে রূপ দিতে পারবেন।
বাংলাপোষ্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, আমি আমার পক্ষ ও আমার জেলা মৌলভীবাজারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আমাদের জেলার একজন যোগ্য মানুষকে বেছে নিয়েছেন। অপরদিকে বিগত স্বৈরাচার আওয়ামীলীগের আমলে বিশেষ করে কানাডা পার্লামেন্টে আজকের প্রধানমন্ত্রীও তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের মুক্তির দাবিতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী থেকে মুক্তি করতে সেই ১/১১ এর সময় আজকের বিএনপি সরকারের জন্য সর্বপ্রথম
বহিবিশ্বে আন্তর্জাতিক অঙ্গন মুক্তি চেয়ে কর্মসূচি পালন করা সহ নানানভাবে বিএনপির জন্য কাজ করে আসছে আজকের সমবায় ব্যাংকের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনের একজন সাহসী মানুষকে মূল্যায়ন করেছেন এটাই হচ্ছে সফলতা।
আমি ফয়সল ভাইকে বলবো — আপনি সততা ও সাহসের সঙ্গে কাজ করুন। আজকের এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত আমাদের সকলের প্রিয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সালাম ভাইকে আহ্বান জানাচ্ছি
আপনার নিজ হাতের তৈরি আজকের এই ফয়সল আহমেদ চৌধুরী। সালাম ভাই তার নিজ হাতে কর্মমুখর মানুষ হিসেবে আজকের এই ফয়সল আহমেদ চৌধুরীকে একজন দক্ষ পরিচ্ছন্ন নেতা হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন সেই জন্য আবারও সালাম ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি৷ ফয়সল ভাই আমরা সবাই আপনার পাশে আছি। সমবায় ব্যাংককে আমরা একসঙ্গে এগিয়ে নিয়ে যাবো।”
ফয়সল আহমেদ চৌধুরী সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার মাজারে দোয়া করে আমরা তার রুহের মাগফেরাত কামনা করেছি। তিনি গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা জাতি কখনো ভুলবে না। তার আদর্শই আমাদের পথ দেখাবে।” আপোষহীন দেশনেত্রী গণতন্ত্র ও এদেশের মানচিত্রের পথিকৃত বেগম জিয়ার আদর্শ ধারণ করে
তাঁকে অনুসরণ করে আমাদের এগিয়ে চলাই হবে বিএনপি ও জিয়ার আদর্শের একজন প্রকৃত খাঁটি কর্মীর পরিচয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই সমবায় ব্যাংকের সাফল্য, দেশের সমৃদ্ধি এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন।
উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা আশা প্রকাশ করেন, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সমবায় ব্যাংক নতুন উদ্যমে এগিয়ে যাবে এবং সমবায়ীদের আস্থা ফিরে আসবে।
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির নবনিয়োগকৃত নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী ১৩ নভেম্বর শুক্রবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পন করেন এবং মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর প্রশাসক, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম। শুভেচ্ছা বিনিময় করেন বাংলাপোষ্ট ভারপ্রাপ্ত সম্পাদক ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, ব্যাংকের মহাব্যবস্থাপক মৃনাল কান্তি বিশ্বাস
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ফেরদৌস, ছাত্রদল নেতা শাহান আহমেদ। এছাড়াও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমবায় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।