সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় চার ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা মাত্র দুজন সুনামগঞ্জে আইডিয়াল একাডেমির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খোকসায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা:  অসন্তুষ্ট এলাকাবাসী মাকে হত্যার হুমকি তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের লিখিত অভিযোগ  ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলায় ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২, আসামি ৩৪ ঘোড়াঘাটে প্রবাসী রুবেল’র মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

ভালুকায় সিএনজি ও অটোরিকশা চালকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬



ভালুকায় সিএনজি ও অটোরিকশা চালকদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা

​প্রদীব বণিক, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান চালকদের সাথে স্থানীয় সংসদ সদস্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার ভরাডোবা স্কুল মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার উথুরা, মেদুয়ারী, ভরাডোবা ও ধীতপুর ইউনিয়নের কয়েক শতাধিক সিএনজি, অটোরিকশা ও ভ্যান চালক অংশগ্রহণ করেন।

​মতবিনিময় সভায় চালকরা সড়কে চলাচলের ক্ষেত্রে তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা, যানজট নিরসন এবং পার্কিং ব্যবস্থাপনার বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সংসদ সদস্য  ফখর উদ্দিন আহমেদ বাচ্চু  চালকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের যৌক্তিক দাবি-দাওয়া ও সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

​সভায়  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী কমান্ডার, খালেক পাঠান,

সদস্য মফিজুল ইসলাম দুলু, রহিম আকন্দ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসল, সাংগঠনিক সম্পাদক নাজমুল মন্ডল, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু,  পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান সহ  বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews