রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অবৈধ অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের সীমান্তে ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন, দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা! হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল খণ্ডিত দেহ ও মাথা, বাউফলে গ্রেপ্তার ২ কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর ইনানীতে জলন্ত  গ্যাস নিয়ন্ত্রণে  অত্যাধুনিক  সরঞ্জাম  নিয়ে মাঠে বাপেক্সের বিশেষজ্ঞ দল অবৈধ গাড়ি ও মবের ব্যপারে কোন ছাড় হবে না-চট্টগ্রাম ট্রাফিক গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন অনুষ্ঠিত 

‎গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬



‎গাইবান্ধায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

‎‎মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা

‎গাইবান্ধা সদর উপজেলার ১১ নম্বর গিদারী ইউনিয়নের কামারজানী বাজারসংলগ্ন একটি ব্রিজের একাংশ ভেঙে গিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমতাবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন কামারজানী বণিক বালিকা উচ্চবিদ্যালয় ও কামারজানী মার্চেন্ট উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া স্থানীয় বাসিন্দারা তাদের দৈনন্দিন বাজারসদাই ও বিভিন্ন জরুরি প্রয়োজনে এই পথ ব্যবহার করেন। স্থানীয়দের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষ এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করে থাকেন।

‎‎সরজমিনে দেখা যায়, ব্রিজের একটি অংশ ভেঙে দেবে গেছে এবং অনেক স্থানে পলেস্তারা খসে রড বেরিয়ে পড়েছে। ফলে শিক্ষার্থী, শিশু, বয়স্ক ও পথচারীদের চলাচলে প্রতিদিন চরম ঝুঁকি তৈরি হয়েছে।

‎‎এলাকাবাসীর প্রশ্ন—গুরুত্বপূর্ণ এই ব্রিজটির বর্তমান বেহাল দশা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছে কি না? এছাড়া জনদুর্ভোগ লাঘবে দ্রুত এটি সংস্কার কিংবা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না এবং কবে নাগাদ এর স্থায়ী সমাধান মিলবে, তা জানতে চেয়েছেন তারা।

‎‎১১ নং গিদারী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু কে বিষয়টি অবগত করা হলে তিনি বলেন প্রকল্পের তালিকা পাঠানো হয়েছে খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

‎‎জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে অবিলম্বে সরেজমিন পরিদর্শনপূর্বক ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার কিংবা পুনর্নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews