
খোকসায় ফার্মেসির ভেতরেই রক্তাক্ত তাণ্ডব! মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী
শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে অবস্থিত একটি ফার্মেসির ভেতরে ঢুকে মোঃ ফরহাদ সরদার (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালের প্রধান গেটসংলগ্ন এলাকায় এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের প্রথম পর্যায়ে বেশ কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তরা ফার্মেসির ভেতরে প্রবেশ করে ব্যবসায়ী ফরহাদ সরদারের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আহত ফরহাদ সরদারকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য রাাতেই কুষ্টিয়া সদর হাসপাতালে রেকর্ড করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত হও
এ ঘটনায় খোকসা থানা পুলিশের বক্তব্য এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
নিরাপত্তা নিয়ে প্রশ্ন: খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনে, জনসমাগমপূর্ণ এলাকায় একটি ফার্মেসির ভেতরে ঢুকে এ ধরনের সশস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত মানুষ ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় জড়িত মুখোশধারীদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার এবং হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের কাছে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
এখন দেখার বিষয়, এই হামলার নেপথ্যে কারা এবং কী কারণে একজন ওষুধ ব্যবসায়ীর ওপর এমন নৃশংস হামলা চালানো হলো তা তদন্তে কত দ্রুত বেরিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি প্রস্তুতি চলছে।