শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পর্যাপ্ত লোকবল সংকটে ভূগছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার ভূমি দস্যু গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মুখোশধারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ব্যবসায়ী কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত, সংবর্ধিত ৪ গুনীজন, চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা উল্লাপাড়ায় (২৬) হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত: লটারিতে নির্বাচিত হলেন ১০ নারী কর্মী

বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬



বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত-পা উদ্ধার

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী) 

পটুয়াখালীর বাউফলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানান তারা।

খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।

তবে উদ্ধার হওয়া হাত-পা কার, কীভাবে সেগুলো ওই এলাকায় এল এবং এর পেছনে হত্যাকাণ্ডের কোনো ঘটনা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews