
সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ
রমজান আলী
রাজশাহীর গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন ৪০০ জনের বেশি কৃষক। আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার হাতনাবাদ এলাকায় তাঁরা মহাসড়কে অবস্থান নেন।
এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন কৃষকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা।
তাঁরা কৃষকদের সঙ্গে কথা বলেন। কৃষকদের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক থেকে সরে যান।