মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬



কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরাঃ-

কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে র‍্যালী ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (১০নভেম্বর-২৬) বিকাল ৪টায় উপজেলার নলতার রওজা শরীফ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে নলতা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের অন্যতম সদস্য মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাষ্টার শাহিনুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের আহবায়ক নরোকনুজ্জামান রোকন,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিকুল ইসলাম,জাকির হোসেন,সাবেক ইউপি সদস্য হারুন আর রশিদ।

সমাবেশের আগে নলতার ওয়ালটন সো রুমের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নলতা শরীফ মোড়ে এসে শেষ হয়।

 

র‍্যালী ও সমাবেশে নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews