মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌  

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬



এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌  মানিকগঞ্জের কৃতি সন্তান একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌

 দেওয়ান মিজানুর রহমান মানিকগঞ্জ 

রহমতের স্নিগ্ধ পরশে,  প্রদীপ্ত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার প্রকৃতিবৈচিত্র্য  বেংরোয়া  গ্রাম সবুজে ঘেরা অপূর্বসুন্দর  গ্ৰামীণ  মেঠোপথ, সবুজ‌  মনোরম প্রান্তে শ্যামল প্রকৃতির ঐতিহ্যে   লালিত  খোদাভক্তা সতীসাধ্বী  রমণী কাজী  নূরজাহান  বেগমের গর্ভের  ভূমিষ্ঠ নিস্পাপ শিশুটি আজকের   উপচিকীর্ষু  একেএম  আলীনূর  হোসেন খোকন   (পিপিএম)।  তিনি  বাংলাদেশ সিভিল  সার্ভিস (বিসিএস)    পুলিশ ক্যাডারে  সহকারী পুলিশ সুপার  (Assistant Superintendent of police) পদে  পদোন্নতি পেয়েছে।

তাঁর  এমন ঈর্ষনীয়  সাফল্যে  সবচেয়ে বেশি‌   আনন্দ পেতেন তাঁর  গর্ভধারিনী  মা।  তিনি না ফেরার দেশে  হিমশীতল মাটিতে  চিরনিদ্রায়  শায়িত আছেন।

মহান আল্লাহ্ যেন তাঁকে জান্নাতবাসী করেন ,আমিন।   এএসপি আলীনূর হোসেন এঁর পিতার নাম মোঃ আব্দুল আলী।  তিনি সরকারি   প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  প্রধান  শিক্ষক। জানা গেছে,  সহকারী পুলিশ সুপার  (এএসপি )  একেএম  আলীনূর হোসেন (পিপিএম), সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী দড়গ্ৰাম‌  বহুমুখী উচ্চ বিদ্যালয়   থেকে ‌ ইংরেজি ১৯৮৪ সনে  প্রথম বিভাগে এসএসসি ও দড়গ্ৰাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে  ইংরেজি ১৯৮৬  সনে     প্রথম বিভাগে এইচএসসি ও   জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্সে  প্রথম বিভাগে পাস করেন।   ‌

পরিবারিক   সূত্র ,শুভানুধ্যায়ী, বেংরোয়া গ্রামবাসীসহ দিঘলীয়া  ইউনিয়নবাসী  বলেন, ‌ সহকারী পুলিশ সুপার একেএম আলীনূর  হোসেন  (পিপিএম)  একজন ধৈর্যশীল,  ধর্মভীরু, মহৎ চরিত্রের  প্রখরবুদ্ধিদীপ্ত‌  ও  তীক্ষ্ণধীশক্তিসম্পন্ন  সৃজনশীল  ব্যক্তি। তাঁর এমন  অদম্য চেষ্টার সাফল্যে   আমরা মোহিত।   আমাদের বিশ্বাস  তাঁর সততা, মনোবল, সাহস ও  দেশপ্রেম   আগামীর     ইতিবাচক  ভূমিকা রাখবে  ইনশাল্লাহ্।

তাঁর  অবর্ণনীয় ভূয়সী  প্রশংসা ও অনন্য কৃতিত্বপূর্ণ  সাফল্য  অর্জনের  সাধুবাদ‌  জানিয়েছেন সাটুরিয়া   উপজেলাবাসী।  এবং তাঁর নতুন স্বপ্ন, নতুন সূর্য, নতুন আশা, শান্তি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেছেন মানিকগঞ্জ  জেলাবাসী।   বিশিষ্ট  জনেরা বলেন, সহকারী পুলিশ সুপার  একেএম আলীনূর  হোসেন (পিপিএম),  ছোটবেলা থেকেই  স্পষ্টবাদী,  সুদূরপ্রসারী    সুচিন্তাশীলভাবনার   পথিক  বহুগুণেগুণান্বিত ও বৈশিষ্ট্যমণ্ডিত ।

তিনি চরমপন্থার  বিরোধী, মধ্যপন্থার দিশারী, প্রগতির প্রবক্তা, স্বকীয়তায় উজ্জ্বল  নিজগুণে   গুণান্বিত।   সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিপন্ন  প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে একটুও কার্পণ্য নেই তাঁর, ন্যায় বিচারের ক্ষেত্রেও তাঁর  দৃষ্টান্ত অনন্য।        ‌

উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার (এএসপি),  একেএম  আলীনূর হোসেন (পিপিএম) বলেন, মহান আল্লাহর অশেষ রহমত, দয়া ও  মেহেরবাণী’তে  আজ আমি   বাংলাদেশ সিভিল সার্ভিস  (বিসিএস) পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে   পদোন্নতি পেয়েছি। অর্পিত এই দায়িত্ব সততা, সাহস ও নিষ্ঠার সাথে পালনের জন্য সবার দোয়া ও শুভকামনা‌  প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews