শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

কবিতা/বিজয়ের অভিযাত্রা/ আসাদুজ্জামান খান মুকুল

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬



বিজয়ের অভিযাত্রা 
আসাদুজ্জামান খান মুকুল
ভাঙিব প্রাচীর, ছিঁড়িব শিকল
নির্বাস দিব গ্লানি,
তিমির রজনী কাটিয়ে ধরায়
ছড়াব নূতন বাণী।
বজ্রের নাদে কাঁপিবে মেদিনী
জাগিবে সুপ্ত প্রাণ,
দূর্গম গিরি পেরিয়ে চলিব
গাহিব জয়ের গান।
পায়ের আঘাতে ভাঙিব আজিকে
অন্যায়ের সব কারা,
আকাশে বাতাসে ছড়াব আমরা
প্রীতির আলোর ধারা।
জড়তা ঘুচায়ে ভরিব জগতে
সৃষ্টির মহাসুখে,
দৃঢ় প্রত্যয়ে চলিব তরুণ
দুর্জয় বল বুকে।
বিজয়-নিশান উড়িবে গগনে
মাড়িয়া জুলুম-রাজ,
ক্লান্তিবিহীন চলিব সমুখে
বহিয়া দেশের কাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews