
নীতিকথা
– এম এম মিজান
পরের জন্য গড়লে ফাঁদ।
নিজেই পায় ফাঁদের স্বাদ।
যারা মালে ভেজাল মেশায়।
নিজকে পাপের বাণে ভাসায়।
আত্মসংযম মহা গুণ।
না থাকলে হবে নিজের খুন।
পাপমোচন প্রভুর কাজ।
প্রার্থনা তে মাথা ঝুকাও আজ।
কালকে কি হবে প্রভু জানে।
রাত থেকে দিবস তিনি আনে।
জীবন প্রভুর মহা দান।
প্রভুকে ডাকো তাই দিনমান।
আশা যদি ভেঙে যায় কভু।
থেমে থেকো না হেরে গেলে তবু।
হাসি খুশি ফুরফুরে মনে।
দীর্ঘ আয়ু তোমায় দিবে এনে।
অর্থহীন বাক্য ব্যয় রেখে।
মনেমনে প্রভুকে যাও ডেকে।
অসত বন্ধু বর্জনীয়।
হোক না তুমি কারো অপ্রিয়।