শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬



ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
আনভিল বাপ্পি ঘোড়াঘাট(দিনাজপুর)
দিনাজপুরের ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও মোঘল আমলের ঐতিহ্যবাহী সুজা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাঁরা ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রাচীন মোঘল আমলের দুর্গটি পরিদর্শন করেন। পরে তাঁরা ঘোড়াঘাট উপজেলার ৪ নং ইউনিয়নে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুজা মসজিদ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ঐতিহ্যবাহী এই নিদর্শনগুলো সংরক্ষণের বিষয়ে সরকারের দৃঢ় প্রতিশ্রতির কথা জানান দুই মন্ত্রী। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “আমরা সুজা মসজিদ ও ঘোড়াঘাটের দুর্গ দ্রত সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা নেব। এলাকার মানুষসহ দেশের নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, সে পদক্ষেপ দ্রত গ্রহণ করা হবে।”
এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, ঘোড়াঘাটের দুর্গ ও সুজা মসজিদের ঐতিহ্য রক্ষায় দ্রত সংস্কারকাজ শুরু করা হবে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জিদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews