শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬



গোসাইরহাটে মেধা ও সংস্কৃতির বর্ণিল উৎসবে ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

মো:ইনছান সরদার,শরীয়তপুর 

শিক্ষার্থীদের মেধা, সাফল্য, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা উদযাপনের লক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাটে ইংলিশ একাডেমি’র আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও -সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যার সাংস্কৃতিক পর্ব শুরু হয় শিক্ষার্থীদের দলীয় কোরআন তেলাওয়াত ও গজল পরিবেশনের মধ্য দিয়ে। পরে একক ও দলীয় নৃত্য, বাংলা গান, ইংরেজি বক্তৃতা, ইংলিশ ড্যান্স, ইংলিশ সং ও অভিনয়সহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় শিক্ষার্থীরা। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

অনুষ্ঠানে বিভিন্ন অলিম্পিয়াডসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ইংলিশ একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাহসিন, তাহমিদ ও অহনা নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের অর্জন, মেধা বিকাশ, সৃজনশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন।

ইংলিশ একাডেমি’র প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোস্তাক আহমেদ বলেন, “শিক্ষার্থীদের শুধু একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের আত্মবিশ্বাসী, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখাতে চাই।”

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গান্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে মাত্র পাঁচজন শিক্ষার্থী ও চারজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে ইংলি একাডেমি। চলতি বছর প্রতিষ্ঠানটি তার পথচলার দশম বর্ষ অতিক্রম করেছে। এক দশকের এই যাত্রায় প্রতিষ্ঠানটি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষাজ্ঞান, উপস্থাপনা দক্ষতা, সাংস্কৃতিক চর্চা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্ব দিয়ে আসছে।

স্বপ্ন, বিশ্বাস, সাফল্য, অনুপ্রেরণা; এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। দিনব্যাপী নানা আয়োজন শেষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews