শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে বলিয়ান হতে হবে …আরিফুল হক চৌধুরী কবিতা/কিশোর/লায়ন মোঃ গনি মিয়া বাবুল জামিনে মুক্তি পেলেন মেঘনার আ.লীগ নেতা সেলিম মিয়া বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কক্সবাজারে ৫০ লাখ লোকের সেবায় নিয়োজিত মাত্র ১৫০০ পুলিশ বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে বলিয়ান হতে হবে …আরিফুল হক চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬



শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে বলিয়ান হতে হবে
…আরিফুল হক চৌধুরী

মাসুক আহমদ, জৈন্তাপুর (সিলেট) 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও সুন্দর ও উন্নত হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।

একই সাথে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনোযোগী করতে হবে, এর ফলে আগামীর যুব সমাজ মাদক সহ সকল অপরাধ থেকে বিরত থাকবে।
মন্ত্রী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন। এর পর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী সম্প্রদায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সামছুল আরেফিন খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews