শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে বলিয়ান হতে হবে …আরিফুল হক চৌধুরী কবিতা/কিশোর/লায়ন মোঃ গনি মিয়া বাবুল জামিনে মুক্তি পেলেন মেঘনার আ.লীগ নেতা সেলিম মিয়া বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কক্সবাজারে ৫০ লাখ লোকের সেবায় নিয়োজিত মাত্র ১৫০০ পুলিশ বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী

শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬



শেরপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভা
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

সুমন কুমার দে, শেরপুর 
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর শহরের রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব চন্দ্র শিপলুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি সুজিত দাস সুমন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন বিষয় এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন ডেনিশন দুলাল মারাক, সুভাষ বিশ্বাস, তুলশী রাম পাল, রাজন দাস, সনেন্দ্র সিম সাং, লেবানস মারাক, কৃষ্ণ সাহা, সঞ্জীব সরকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে শারদীয় দুর্গাপূজাসহ সকল ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তদের উপস্থিতিতে এক মিলনমেলার সৃষ্টি হয়। পরে সকল ভক্তের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews