রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬



শেরপুরে পূজা উদযাপন ফ্রন্টের আলোচনা সভা

সুমন কুমার দে, শেরপুর 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার সভাপতি বাবু জিতেন্দ্র মজুমদার। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য সচিব সুব্রত দে।
সভায় জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। তারা আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জিতেন্দ্র মজুমদার জানান, এ বছর শেরপুর জেলায় মোট ১৭৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় পূজা মণ্ডপের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews