বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬



বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

গোলাম কিবরিয়া, বাউফল (পটুয়াখালী) 
পটুয়াখালী বাউফল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব এবং পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জনাব আপেল মাহমুদ ফিরোজ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং ৮ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় আপেল মাহমুদ ফিরোজ বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করছি। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য অসহায় মানুষের ঘরে ঘরে চেষ্টা করি খাদ্য সমগ্রী ও বস্ত্র পৌঁছে দেয়ার এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য অসহায় ও দুস্ত মানুষের সেবা করা।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবারের কষ্ট লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খাদ্য ও বস্ত্র বিতরণকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ বি এম মিজানুর রহমান খোকন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews