শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামিনে মুক্তি পেলেন মেঘনার আ.লীগ নেতা সেলিম মিয়া বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কক্সবাজারে ৫০ লাখ লোকের সেবায় নিয়োজিত মাত্র ১৫০০ পুলিশ বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ চাটখিলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

জামিনে মুক্তি পেলেন মেঘনার আ.লীগ নেতা সেলিম মিয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬



বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় জামিনে মুক্তি পেলেন মেঘনার আ.লীগ নেতা সেলিম মিয়া

মোঃ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা) 
কুমিল্লার মেঘনায় বিএনপির নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম মিয়া জামিনে মুক্তি পেয়েছেন।

জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার চলাকালে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি গত ১৫ মে অজ্ঞাতনামাসহ ৮৬ জনকে আসামি করে মামলা করেন। মামলায় সেলিম মিয়াকে প্রথমে অজ্ঞাতনামা আসামি করা হলেও তদন্তে তাঁর নাম উঠে আসে। পরে গত ১৯ সেপ্টেম্বর রাতে ভাওরখোলা এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হলে আদালত থেকে জামিন মঞ্জুরের পর তিনি মুক্তি পান।

মো. সেলিম মিয়া ভাওরখোলা গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোঃ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা) 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews