
সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ
আল হেলাল,সুনামগঞ্জ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রচন্ড খড়া ও রোদ উপেক্ষা করে শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সহ-সভাপতি শামসুদ্দোহা, যুগ্ম সাধারণ সম্পাদক তফাজ্জুল হোসেন ও নুরুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সম্পাদক জুনায়েদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দবির, সমাজকল্যাণ সম্পাদক রিপন উদ্দিন, সহ-গ্রওাম সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং নির্বাহী সদস্য হেলাল মিয়া ও কাউসার আলম। এছাড়াও উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জুলফিকার আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচান, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট স্বপন, দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিত সূত্রধর এবং তাহিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস চালিয়ে স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার চক্রান্ত করছে। সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল রাজপথে থেকে রাজপথেই তার যোগ্য জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তারা।