মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন  পুলিশ সুপারের হস্তেক্ষেপ চায় পরিবার! শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!

 পুলিশ সুপারের হস্তেক্ষেপ চায় পরিবার!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬



 পুলিশ সুপারের হস্তেক্ষেপ চায় পরিবার!
কতোয়ালী থানার এ.এস.আই নুর আলম কর্তৃক মায়ের বিরুদ্ধে মামলা করা সহ অসংখ্য অভিযোগ

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

দিনাজপুর জেলার কতোয়ালী থানার এ.এস.আই মোঃ নুর আলম কর্তৃক মায়ের বিরুদ্ধে আদালতের মামলা করা ও ৩ বোনকে মামলা দিয়ে হয়রানি করা সহ মানষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার আরাজি গোপীনাথপুর গ্রামের মৃত তৈয়ব হোসেন এর পুত্র বর্তমানে দিনাজপুর কতোয়ালী থানায় এ.এস.আই হিসেবে কর্মরত মোঃ নুর আলমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। পিতার জীবদ্দশায় তার পিতা পরিবারের প্রয়োজনে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন লোকের কাছে জমা জমি বিক্রয় করেন। ঐ সব বিক্রিত জমির সিংহ ভাগ টাকা নুর আলম নিজেই গ্রহণ করেন। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় একটি ভিডিও ফুটেজে তাকে সাড়ে ১০ লক্ষ টাকা গুনে ও নিজে গ্রহণ করার জন্যে থানায় বসে আছেন। টাকা গুনার পর ঐ সব টাকা তিনি নিজে ব্যগের ভিতরে করে বাড়ি নিয়ে যায় বলে প্রত্যক্ষদোষীরা জানায়। তার পিতা তৈয়ব হোসেন মৃত্যুর পূর্বে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার জমি এলাকার হিন্দু সম্প্রদায় লোকের কাছে বন্ধকী দেন। পরবর্তীতে ঐ এএসআই তার পিতার বন্ধকী সাড়ে ৩ লক্ষ টাকার পরিবর্তে মায়ের কাছে ভুয়া হিসাব দেখিয়ে সাড়ে ১০ লক্ষ টাকা আদায় করেন। তার পিতা যেসব জায়গা জমি রেখে গেছেন ঐ সব জায়গা জমির মধ্যে মায়ের ও ৪ বোনের অংশ তিনি নিজেই অন্য লোকদের কাছে বর্গা দিয়ে মা ও বোনদের ক্ষতি করে খ্যান্ত হয়নি। তার বৃদ্ধ মা মোছাঃ মমতাজ বেগম, ৩ বোন যথাক্রমে শাহানা বেগম, ফারজানা খাতুন ও সুমি আক্তার এবং অপর আরেক বোন নুর নিহার এর নাবালক কন্যা আমেনা আক্তার ও তার অপর বোন আনিকার বিরুদ্ধে বিজ্ঞ সিভিল জজ পীরগঞ্জ ঠাকুরগাঁও আদালতে মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমা নং- ৭৩/২৬ (অন্যহকসুপা)। মা ও বোনরা তাদের জমি জমার অংশ এএসআই নুর আলম এর কাছে একাধিক বার চাইলে বা বুঝিয়ে দেওয়ার জন্যে অনুরোধ করলেও তিনি পুলিশ বাহিনীর ক্ষমতার দাপট দেখিয়ে, মা, তিন বোন ও অপর বোনের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে তাদেরকে হুমকি ধামকি দেওয়া সহ মোকদ্দমায় বিবাদী করে সীমাহিন হয়রানি ও মানষিক কষ্ট দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মাকে ভোরণ পোষন দেওয়ার কথা আইনে থাকলেও ঐ পুলিশ কর্মকর্তা মায়ের ভোরণ পোষন দেওয়া তো দুরে কথা তার বিরুদ্ধে আদালতে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তার মা মমতাজ বেগম অসহায় হয়ে তার মেয়ে সুমি আক্তারের পীরগঞ্জের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এছাড়া ঐ এ.এস.আই ছুটিতে এলাকায় আসলে পুলিশের গরমে এলাকাবসীর সাথে ও আত্মীয় স্বজনের সাথে অসৌজন মূলক আচরন করা সহ নানা রকম ফৌজদারী অপরাধ করে থাকেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তার মা, তিন বোন ও অপর বোনের সন্তান সহ মামলায় ক্ষতিগ্রস্থ পক্ষ এ.এস.আই নুর আলম এর দৃষ্টান্ত মূলক শাস্তির জন্যে উর্দ্ধতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews