টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার
প্রকাশিত:
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার
আনভিল বাপ্পি,ঘোড়াঘাট, দিনাজপুর
দিনাজপুরের ঘোড়াঘাটে একটানা তৃতীয় বারের ন্যায় ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম আখতার জামিল , বিশ্ব শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আখতার জামিল ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে গুণী শিক্ষক ২০২৬ নির্বাচিত হয়েছেন
ইতিমধ্যেই
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে ৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন ঘোড়াঘাট পৌরসভার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আবুল কালাম আক্তার জামিল তিনি ইতিপূর্বে ২০১০ সালে সকল ক্যাটাগরি শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন ২০১৯ সালে শ্রেষ্ঠ সরকারি শিক্ষক নির্বাচিত হন ২০২৪ ও ২০২৫ সালে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হন এছাড়াও নিয়মতান্ত্রিক কর্মতৎপরতা এবং শিক্ষাই নিরলস পরিশ্রম ত্যাগ ও শিক্ষা ক্ষেত্রে পাঠদান এইসব কার্যাবলীর জন্য প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোহাম্মদ আবুল কালাম আত্মার জামিল ভুটান শিক্ষা সফর করেন, স্থানীয় স্কুল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন জামিল নিতান্তই একজন ভালো মানুষ এবং গুণী শিক্ষক তার মত একজন শিক্ষক ঘোড়াঘাট দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এইজন্য ঘোড়াঘাটের মানুষ গর্ববোধ করে আমরা চাই জামিল তার মেধা শক্তি দিয়ে স্কুলের বাচ্চাদের সুশিক্ষায় শিক্ষিত করুক সেই সাথে স্থানীয় ব্যক্তিবর্গ মোঃ আবুল কালাম আক্তার জামিলের জন্য দোয়া কামনা করেন।