মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ

চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬



চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা

আবুল কালাম আজাদ, চাটখিল -নোয়াখালী

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন গতকাল মঙ্গলবার দুপুরে চাটখিল অডিটরিয়ামে চাটখিলে এসএসসি, দাখিল ও কারিগরি ভোকেশনালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা দিয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দীন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনজুর আহমেদ ভূঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) নিশাত ফারাবি।

সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, চাটখিল উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফ, পৌর বিএনপি’র আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, মল্লিকা দিঘিরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন বলেন, পড়ালেখার পাশাপাশি প্রত্যেক কৃতি ছাত্র-ছাত্রী নিজেকে আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, দেশ ও রাষ্ট্র বিনির্মানে প্রত্যেককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সভা শেষে ৭৮ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন এমপি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews