মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন

সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬



সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ চরমে: বলবার জায়গা নেই, শোনার মতো কেউ নেই’ তুহিন মাহমুদ

আনিসুর রহমান, সোনারগাঁ 
সোনারগাঁ পৌরসভায় নাগরিক দুর্ভোগ যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। রাস্তা-ঘাটের বেহাল দশা, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, অনুমোদনহীনভাবে বহুতল ভবন নির্মাণ, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার সংকট ও মাদকের বিস্তার এমন নানা সমস্যায় ক্ষুব্ধ পৌরবাসী। এর মধ্যে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া এবং স্থানীয় জনপ্রতিনিধিত্বের ঘাটতিকেও নাগরিক সেবা ব্যাহত হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে।
এমন পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন মাহমুদ। ২২ সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি সোনারগাঁ পৌরবাসীর বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন।
তুহিন মাহমুদ তার পোস্টে লেখেন, “সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগের শেষ নেই, যেখানে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পাওয়ার কথা থাকলেও হয়েছে তার উল্টো।”
পোস্টে তিনি আরও দাবি করেন, “৬ থেকে ৭ বছর যাবত নির্বাচন না হওয়াও একটা কারণ। স্থানীয় জনপ্রতিনিধি নেই।” দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি নাগরিক সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং অনুমোদনহীনভাবে যত্রতত্র বহুতল ভবন নির্মাণের বিষয়টি উল্লেখ করেন।
পৌরসভার ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, মাদকসহ অন্যান্য নাগরিক সমস্যা নিরসনেরও দাবি জানান তিনি।
তুহিন মাহমুদের পোস্টের সবচেয়ে তীব্র বক্তব্য ছিল কিন্তু বলার মতো জায়গা নেই, শোনার মতো কেউ নেই!
তার এই বক্তব্যের মধ্য দিয়ে সোনারগাঁ পৌরসভার নাগরিক সেবা, স্থানীয় জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন সামনে এসেছে। দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া, নাগরিক অবকাঠামোর দুরবস্থা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে পৌরবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে বলেও তার বক্তব্যে উঠে এসেছে।

নাগরিকদের প্রশ্ন এখন একটাই সোনারগাঁ পৌরবাসীর দীর্ঘদিনের এসব দুর্ভোগের অবসান হবে কবে, আর নাগরিক সমস্যার কথা শোনার ও সমাধানের জন্য কার্যকর জবাবদিহিতার জায়গা তৈরি হবে কবে?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews