রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬



শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল

মো: ইনছান সরদার,শরীয়তপুর 
শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটি অনুমোদন দিয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি প্যাডে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন করেছেন।

নতুন ঘোষিত কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎ’কে সভাপতি, লিয়াকত হোসেন’কে সিনিয়র সহ-সভাপতি, নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক, নাজমুল হক বাদল’কে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং আতিকুল ইসলাম”কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে শরীয়তপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews