সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

ক্ষেতলালে ইসলামী পাঠাগারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬



ক্ষেতলালে ইসলামী পাঠাগারের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মো:মিশিকুল মন্ডল
জয়পুরহাটের ক্ষেতলালে ইসলামী পাঠাগারের উদ্যোগে এসএসসি/সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নির্বাচিত ১১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি)-এ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষেতলাল ইসলামী পাঠাগারের পরিচালক ফারূক্ব বিন আলী আহমাদ।

অনুষ্ঠানের শুরুতে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে স্বাগত বক্তব্যে পাঠাগারের পরিচালক প্রতিষ্ঠানের প্রতিপাদ্য “রবের নামে পড়ি, আদর্শ জীবন গড়ি”-এর আলোকে ইসলামী মূল্যবোধ, জ্ঞানচর্চা ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে পাঠাগারের দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ড. আব্দুল্লাহ বিন খোরশেদ কুরআন ও সুন্নাহর আলোকে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলাল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সহকারী অধ্যাপক নাফিউল হাদী মিঠু, সোনালী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার আ. হ. ম. মোতাওয়াক্কেল বিল্লাহ, জামুহালী চশমায়ে উলুম মাদ্রাসার সহকারী অধ্যাপক তোজাম্মেল হোসেন, ক্ষেতলাল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আবেদুর রহমান চৌধুরী পলাশ, পাঠাগারের সহকারী পরিচালক বেনজীর ইসলাম সাগর, সদস্য সচিব মমতাজুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট, অভিনন্দনপত্র, ইসলামী বই ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করার পাশাপাশি ইসলামী আদর্শ, নৈতিকতা ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সমাজে জ্ঞানভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews