বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
​সমাজে বিষফোঁড়া ‘কিশোর গ্যাং : স্পট, অপরাধের ধরন, আইনি পদক্ষেপ ও উত্তরণের উপায়! গাজীপুরে বন ও পরিবেশ সুরক্ষায় বন বিভাগ’প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন দ্বীনি চর্চা ও আলেমদের কল্যাণে অভূতপূর্ব অগ্রগতি-মুফতী বিএম শরিফুল্লাহ বাল্যবিয়েতে ৩২ সহপাঠী! প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড! সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি, রামদাসহ যুবক আটক চাটখিলে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু বর্ধিত পরিসরে দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন মাঠের অভাব ও প্রযুক্তির প্রভাব: দিনে দিনে আড়ালে চলে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু

ভারোত্তোলনন খেলোয়ারদের সাথে সভাপতি মহোদয়ের মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬



জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহন কারী ভারোত্তোলনন খেলোয়ারদের সাথে সভাপতি মহোদয়ের মতবিনিময়

কাজল দত্ত:

জাপানে অনুষ্ঠিত ২০তম আইচী নাগয়া শহরে অনুষ্ঠিত হবে। উক্ত গেমসে বাংলাদেশ ভারোত্তোলন দল অংশগ্রহন করবে এই উপলক্ষ্যে মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান (SGP, SUP, NDC, HDMC, PSC) ভারোত্তোলন খেলোয়াড়দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভাপতি নিজস্ব কার্যালয়ে তিনি খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন আমরা পদক পাবই এমন কোন দিক নির্দেশনা নাই। আমরা পদক পাওয়ার জন্য লড়ব। পদক না পেলে হতাশ হওয়ার কিছু নেই। তবে ডিসিপ্লিন যেন কোন রকম ভঙ্গ না হয়। এই সময় তিনি আরো বলেন তোমরা শুধু ভারোত্তোলন দলেরই খেলোয়াড় নয়, তোমরা যাচ্ছ বাংলাদেশ দলের প্রতিনিধি হিসাবে। আমাদের ব্যবহারই বাংলাদেশের ব্যবহার, এমন কিছু করবা না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তিনি বলেন যদি ভালো করো তাহলে আমার দিক থেকে পুরস্কার আছে। এ সময় দলের সকলকে পকেট ভাতা হিসাবে ১০০ ডলার করে তিনি উপহার দেন। শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লজিস্টিক এরিয়ার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও ফেডারেশনের সহ সভাপতি কোরবান আলী, যুগ্ম সম্পাদক বিদ্যুৎ কুমার রায়, কোষাধ্যক্ষ খলিলুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম কাজল। খেলোয়াড়দের মধ্যে মার্জিয়া আক্তার ইকরা, স্মৃতি আক্তার, বৃষ্টি আক্তার, তৌকির হাসান, লোডার হিসাবে সুমাইয়া আক্তার ও প্রশিক্ষক বিশ্বাস আনিছুর রহমান। অনুষ্ঠান শেষে ফটোসেশন ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews