বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনালী ব্যাংক সিবিএ (বি-৬৬৪)-এর সভাপতি জাকির ও সম্পাদক সিরাজ, কেন্দ্রীয় কমিটির স্বীকৃতি ইউপি সদস্যের নেতৃত্বে  চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা! হাটহাজারীতে ভয়াবহ আগুনে পুড়ল ৫ পরিবারের স্বপ্নের ঘর! পাবনায় মৃত ও আহত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অনুদানের চেক প্রদান পাবনায় নিখোঁজের সাতদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার শক্তিশালী স্থানীয় সরকার ও  ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা কোমলমতি কচিকাঁচাদের মুখে হাসি ফোটালেন মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল  ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাবনায় মৃত ও আহত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অনুদানের চেক প্রদান

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬



পাবনায় মৃত ও আহত সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অনুদানের চেক প্রদান

কাজী বাবলা, পাবনা

পাবনায় বেসামরিক প্রশাসনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ও গুরুতরভাবে আহত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরাসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনের সময়ে সরকারি সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্বের অংশ। এ ধরনের আর্থিক অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও সহায়ক হবে।

অনুষ্ঠানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ১৩ জন কর্মকর্তা-কর্মচারীর স্বজনদের প্রত্যেকের হাতে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews