বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয় বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় চীনা শ্রমিকের মৃত্যু কালিগঞ্জের নলতায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা হাটহাজারীতে বেসরকারী সু-ফেক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা হত্যা মামলার আসামি ছিনতাই, জৈন্তাপুরে উত্তেজনা এএসপি পদে পদোন্নতি  পেয়েছে‌ একেএম আলীনূর  হোসেন (পিপিএম)  ‌   সার নিয়ে বিপাকে কৃষক মহা সড়ক অবরোধ কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাত্রাই ইউনিয়ন বিএনপি’র উদ্যােগে ১নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬



মাত্রাই ইউনিয়ন বিএনপি’র উদ্যােগে ১নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

একেএম ফজলুলহক,কালাই ,জয়পুরহাট

জয়পুরহাটের কালাই ১নং মাত্রাই ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ১৫ ই সেপ্টেম্বর (২০২৬) মঙ্গলবার ৩টায় ছিলিমপুর জি,এম দাখিল মাদ্রাসা মাত্রাই ইউনিয়ন বিএনপি নেতা জনাব মোঃসুজাউল ইসলাম মন্ডল  এর সভাপতিত্বে আসন্ন ১নং মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক, মাত্রাই ইউনিয়ন বিএনপি ও আহবায়ক কমিটির সদস্য, কালাই উপজেলা বিএনপি, আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

তিনি তার বক্তব্যে বলেন আমি মাত্রাই ইউনিয়নে চেয়ারম্যান হতে পারলে মাত্রাই ইউনিয়ন পরিষদ এলাকায় মাদক, জুয়া সমাজ থেকে দূর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।

এছাড়াও আরো বলেন মাত্রাই ইউনিয়ন পরিষদ এলাকায় কোন চাঁদাবাজী, দালালি চলবে না। মাত্রাই ইউনিয়ন পরিষদ বাসীর পাশে থেকে মাএাই ইউনিয়ন পরিষদ এলাকায় উন্নয়ন করার কথা ব্যক্ত করে সকলের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চেয়ে তিনি বক্তব্য শেষ করেন।

এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপির নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews