বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৬ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা কোমলমতি কচিকাঁচাদের মুখে হাসি ফোটালেন মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল  ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ আলিনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাত্রাই ইউনিয়ন বিএনপি’র উদ্যােগে ১নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে-ফজলুল হক মিলন এমপি কক্সবাজারে গুঁড়িয়ে  দেওয়া হলো মানবপাচারকারীদের ২০ আস্তানা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬



কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহ আলম, টাঙ্গাইল 

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কালিহাতী উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী তালুকদার, অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান লেলিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া এবং সিনিয়র শিক্ষক মোঃ আব্দুর রকিব।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অনামিকা খন্দকার কথা। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আয়োজকরা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews