শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত

এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬




এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা

রমজান আলী

রাজশাহী, শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬:
এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দিয়েছে ‘আমরা ৯৩ রাজশাহী জেলা’।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজশাহীর কোর্ট ঢালুর মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে ‘আমরা ৯৩ রাজশাহী জেলা’র প্রিয় বন্ধু হাফিজ শিপলু ও ফয়সলের কৃতী সন্তানদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের সাফল্যকে সম্মান জানানো হয়। এ সময় ‘আমরা ৯৩ রাজশাহী জেলা’র পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দুই বন্ধু হাফিজ শিপলু ও ফয়সলের পক্ষ থেকে উপস্থিত বন্ধুদের জন্য রাতের খাবার ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। এতে ‘আমরা ৯৩ রাজশাহী জেলা’র বিভিন্ন পর্যায়ের বন্ধুরা অংশগ্রহণ করেন এবং কৃতী শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ ও শুভেচ্ছা প্রকাশ করেন।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যকে উৎসাহিত করা এবং ভবিষ্যতে তাদের আরও বড় অর্জনের পথে অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বন্ধুদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করাও এ আয়োজনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের উচ্চশিক্ষা ও জীবনের পরবর্তী ধাপে সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।
‘আমরা ৯৩ রাজশাহী জেলা’র পক্ষ থেকে ভবিষ্যতেও বন্ধুদের পারিবারিক ও সামাজিক বিভিন্ন অর্জনকে সম্মান জানানো এবং পারস্পরিক বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews