রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়লেন স্ত্রীসহ চার সন্তান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু

গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ!

  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬



গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ১ হাজার টাকা!

মুহঃ কাওসার আলী, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) গেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

​রোববার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়া হয়।

​উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বোয়ালিয়া ভূমি অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ‘ম্যাংগো এগ্রো ফার্ম’ পরিদর্শনে যান এবং খামারটির বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।

​এ সময় ইউএনও মোঃ জিল্লুর রহমান জানান, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হলে বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews