গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ১ হাজার টাকা!
মুহঃ কাওসার আলী, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) গেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদে এক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়া হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বোয়ালিয়া ভূমি অফিস পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি 'ম্যাংগো এগ্রো ফার্ম' পরিদর্শনে যান এবং খামারটির বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় ইউএনও মোঃ জিল্লুর রহমান জানান, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হলে বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত