বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিলে কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দু’জনকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ বান্দরবানে আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান “শারীরিক সীমাবদ্ধতা নয়, অদম্য মনোবলই শক্তি—পা দিয়ে লিখে দাখিল পাস আশরাফ সুনামগঞ্জে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ টানা তৃতীয় বার ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে গুনি শিক্ষক নির্বাচিত জামিল আক্তার   সোনারগাঁ পৌরবাসীর দুর্ভোগ শোনার মতো কেউ নেই-তুহিন মাহমুদ সামাজিক প্রতিরোধেই রুখবে দূর্নীতি : এমপি কাজল প্রধানমন্ত্রীর হাত ধরে বদলে গেল কুতুবদিয়া : পূরণ হলো দ্বীপবাসীর মহা স্বপ্ন, টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ

কবিতা /ছোট গল্প/ এম এম মিজান

  • প্রকাশিত: শনিবার, ৮ অগাস্ট, ২০২৬



ছোট গল্প

 এম এম মিজান

একটা মেয়ে নামটা তার শেফালী।
মুখে হাসি লেগেই থাকে এক ফালি।

চলে যেন হাটে ময়ুর পাখ মেলে।
চুলে তার দুষ্টু বায়ু ঢেউ খেলে।

কথা যেন মহা কাব্যিক সুধাময়।
শুনলে কথা হয় রোগ নিরাময়।
একদা মেয়ে হবে মহা খ্যাতিমান।
পাড়া -পড়শি -গুরু করে গুণগান।

পড়াশোনায় মনোযোগী খুব বেশি।
বাবা মায় স্বপ্ন দেখে রাশি রাশি।

পাশের বাড়ির ছেলে টা শহিদুল।
করলো এক  কান্ড হুলুস্থুল।

স্কুল থেকে ফেরার পথে ঐ মোরে।
বন্ধুদের সাথে রেখে টিজ করে।

মেয়েটি প্রতিবাদ করে চর মারে।
পথচারী কেউ দেখে জানায় ঘরে।

চিন্তার মধ্যে যায় পরে বাবা – মা।
মেয়েকে আর স্কুলে পাঠাবে  না।

পরিবারের সম্মান বাদ দিয়ে।
পড়ানো বাদ রেখে তাই দিবে বিয়ে।।

এক সপ্তাহের মধ্যে পাত্র দেখে।
স্বামীর বাড়িতে মেয়ে এলেন রেখে।

একটি সম্ভাবনা অকালে ঝরে।
ইভ টিজিং এর গ্রাম্য ফাঁদে পরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews