সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা কিশোরগঞ্জ করিমগঞ্জে নৌকা সংঘর্ষে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার শরীয়তপুর জেলা যুবদলের নতুন সভাপতি বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক নজরুল আদভিকার শুভ জন্মদিন জাতিসংঘে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি মিলনের সামাজিক যোগাযোগমাধ্যমে শালীনতা ও গঠনমূলক সমালোচনার আহ্বান দীঘিনালায় ২৫০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ গোমস্তাপুরে জামায়াতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক ও নৌকা ভ্রমণ হাটিকুমরুলে ১১ দলের লংমার্চের পথসভা!

বিদ্যুৎ-জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-ভারত বৈঠক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ অগাস্ট, ২০২৬



বিদ্যুৎ-জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-ভারত বৈঠক

তরিকুল ইসলাম, কূটনীতিক প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিতও উপস্থিত ছিলেন।

বৈঠকে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে আন্তঃসীমান্ত বিদ্যুৎ ও জ্বালানি সংযোগের গুরুত্ব তুলে ধরা হয়। উভয় পক্ষ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা এবং দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা আরও সম্প্রসারণে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ সময় পারস্পরিক স্বার্থ ও আস্থার ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews