শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

কবিতা /হঠাৎ করে/ এম এম মিজান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬


– এম এম মিজান
হঠাৎ করে বাড়ছে দেনা – বেশুমার।
হঠাৎ করে বাড়ছে যেনা – ব্যভিচার।

হটাৎ করে কমছে দেখি– নীতিবোধ।
হঠাৎ করে নিচ্ছে কেউ – প্রতিশোধ।

হঠাৎ করে বাড়ছে কেউ — ধামাধর।
হঠাৎ করে কমছে কারো – সমাদর।

হঠাৎ করে ফুলছে কেউ – কলাগাছ।
হঠাৎ করে থামছে কারো – লুঙ্গি নাচ।

হঠাৎ করে ঘামছে কেউ- পেরেশান।
হঠাৎ করে থামছে রুহ – অবসান।

হঠাৎ কারো বেজে ওঠছে — শেষ বীণা।
হঠাৎ কারো থামলো চলা – দিক হীনা।

হঠাৎ কেউ যাচ্ছে ফেঁসে – প্রেম রোগে।
হঠাৎ কারো থামছে ট্রেন – ভুলচুকে।

হঠাৎ হঠাৎ ঘটে কত – অঘটন।
হঠাৎ কেউ কাউকে করে – অযতন।

হঠাৎ করেই যায় কেউ — অজানায়।
হঠাৎ করেই ধায় কেউ – সীমানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews