মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরের বালুয়াডাঙ্গায় মাদকের ভয়াবহ বিস্তার! কালিহাতী থানায় পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন ওসি কাইয়ুম খান সিদ্দিকী আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৪১ শিক্ষার্থীকে বিদায় জানাল ভারতীয় হাই কমিশন নলতার তাঁতপল্লী এখন উন্নতমানের সার্জিক্যাল গজ-ব্যান্ডেজের কারখানা নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে কাঁকড়া আহরণ ও বিষ দিয়ে মাছ শিকার সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে সাপুড়িয়ার মৃত্যু  কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাংবাদিকের ওপর হামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অ্যাড. মনিরুজ্জামান খান দিপুর মায়ের মৃত্যুতে বিএনপির শোকপ্রকাশ

যশোরের ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

যশোরের ওয়াজেদ আলী মোড়ল আর নেই চাঁচড়া ইউনিয়নে শোকের ছায়া

জাহাঙ্গীর হোসেন কালীগঞ্জ ঝিনাইদহ

যশোরের চাঁচড়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। ওয়াজেদ আলী মোড়ল ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা, ক্রীড়া, স্কাউটিং, রাজনীতি ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ক্রীড়া অঙ্গনে তিনি যশোর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য ও জেলা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া জেলা অ্যাথলেটিক্স কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্কাউট আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খুলনা অঞ্চলের স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটসের অ্যাডভান্সড লিডার ট্রেইনার (এএলটি) এবং যশোর জেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ সাল থেকে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি পুলেরহাট ঈদগাহ ও মসজিদের সাবেক সভাপতি ছিলেন।

এছাড়া চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সর্বজন শ্রদ্ধেয় সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে চাঁচড়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির এক শোকবার্তায় ওয়াজেদ আলী মোড়লের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, “ওয়াজেদ আলী মোড়লের মৃত্যুতে যশোর হারালো একজন সৎ, আদর্শবান শিক্ষক, নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক, বর্ষীয়ান রাজনৈতিক নেতা ও সমাজসেবক। তাঁর অবদান চাঁচড়া ইউনিয়নসহ যশোরবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews