মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষকতা জীবনের ইতি; নজরুল ইসলামকে আবেগঘন বিদায়ী সংবর্ধনা! কেন বাড়ছে খুন? কক্সবাজারে  আট মাসে ৯৭ প্রানহানি, ২০ টির কারণ  অজানা! কক্সবাজারে ৬২% সরকারি  প্রাথমিক বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক!  পাওনা ৬০০  টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ যুবনেতা ই এম মেহেদী হাছান মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায়  ৩ প্রতিবাদী  যুবকের উপর হামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার খাদ্যের অপচয়রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! বিএনপির নির্বাচনী প্রচারে হামলার মামলায় মেঘনায় আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো ও মিশুক চালক দলের কেন্দ্রীয় ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চালক ও শ্রমিক নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

ফের সক্রিয় ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেলচালকদের জন্য

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ অগাস্ট, ২০২৬



ফের সক্রিয় ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেলচালকদের জন্য

মেহেদী হাসান বিপ্লব,

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে ফের সক্রিয় করা হচ্ছে ফুয়েল পাস ব্যবস্থা। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, প্রাথমিকভাবে মোটরসাইকেলচালকদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যুদ্ধের প্রভাবে চলতি বছরের মার্চে চালু হওয়া ফুয়েল পাস ব্যবস্থা নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে মোটরসাইকেলচালকদের জন্য এটি কার্যকর হবে।গত মার্চে দেশে জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বাপ্যানিক বায়িংশুরু হয়। একই সময়ে আমদানিতে অনিশ্চয়তা এবং বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি মজুতের ওপর চাপ তৈরি হয়।

পরিস্থিতি সামাল দিতে এপ্রিল থেকে ধাপে ধাপে ফুয়েল কার্ড বা ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনে সরকার। পরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক হওয়া এবং কৃত্রিম চাহিদা কমে আসায় মে মাস থেকে এই ব্যবস্থার প্রয়োগ শিথিল করা হয়। এ বিষয়ে বিপিসির বণ্টন বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল বলেন, *”ফুয়েল পাস আগে থেকেই কার্যকর ছিল। এটি বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে জ্বালানি সংকট কেটে যাওয়ায় এর ব্যবহার কমে গিয়েছিল। এখন আবার এটি সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।“* তিনি জানান, যেসব ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে, সেসব স্টেশন থেকে এখন পাস দেখিয়েই জ্বালানি সংগ্রহ করতে হবে।

এর আগে ধাপে ধাপে ঢাকার শতাধিক ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু করা হয়েছিল। যদিও সংকট কমে যাওয়ার পর এর ব্যবহার অনেকটাই হ্রাস পায়। তবে সংশ্লিষ্ট স্টেশনগুলোতে এখনো ফুয়েল পাসের নিয়ম ব্যবহারবিষয়ক নির্দেশনাসংবলিত ব্যানার টাঙানো রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews