সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই গ্রাফিতি ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ গাজীপুরে শিশুকে প্রলোভন দেখিয়ে কক্ষে নেওয়ার অভিযোগ, থানায় এজাহার হাটহাজারীতে নূরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার কালীগঞ্জের ঐতিহ্যবাহী  মৃৎশিল্প বিলুপ্তির পথে, বেড়েছে মাটির দাম মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাড়িওয়ালার শারীরিক সম্পর্ক, মাঝরাতে হাতেনাতে ধরে পুলিশে দিলো এলাকাবাসী প্রত্যাবাসনে তিন লাখ রোহিঙ্গা, প্রশ্ন  বহুবিধ! গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, থানায় মামলা, ২ হামলাকারী গ্রেপ্তার জনকল্যাণের আগে জনআস্থা!

মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আল মমিন হোসাইন সজিবনি, নরসিংদী

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়ায় অবস্থিত শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির হলরুমে সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় সামাজিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন দ্য আল-হেরা ফাউন্ডেশন-এর উদ্যোগে “দ্য আল-হেরা ফাউন্ডেশন কুইক কুইজ প্রতিযোগিতা–২০২৬ (সিজন–৭)” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক আল মমিন হোসাইন সজিব। প্রধান অতিথি ছিলেন দ্য আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আমান উল্লাহ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে ৩০ জন বিজয়ীর হাতে বই, পবিত্র আল-কুরআন ও বিভিন্ন শিক্ষা উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারী অবিজয়ী শিক্ষার্থীদেরও সম্মাননা পুরস্কার প্রদান করে তাদের উৎসাহিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হাসান লিমন বলেন, “মেধাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ। আজকের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। প্রতিযোগিতা কখনো শুধু জয়-পরাজয়ের বিষয় নয়; বরং এটি আত্মবিশ্বাস, নেতৃত্ব, উপস্থিত বুদ্ধি ও শেখার আগ্রহ সৃষ্টি করে। দ্য আল-হেরা ফাউন্ডেশন বিশ্বাস করে, শিক্ষিত, সৎ ও আদর্শবান তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তাই শিক্ষা ও মানবকল্যাণে আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

উদ্বোধক আল মমিন হোসাইন সজিব বলেন, এ ধরনের মেধাভিত্তিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন আয়োজনের জন্য দ্য আল-হেরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

প্রধান মেহমান আমান উল্লাহ মোল্লা বলেন, বই পড়া, জ্ঞান অর্জন ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এমন ব্যতিক্রমী আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি দ্য আল-হেরা ফাউন্ডেশনের শিক্ষা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, এ ধরনের প্রতিযোগিতা তাদের নতুন বিষয় শেখার আগ্রহ বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা জুগিয়েছে। তারা নিয়মিত এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে।

দ্য আল-হেরা ফাউন্ডেশনের ভিশন— শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি আলোকিত সমাজ গঠন।

দ্য আল-হেরা ফাউন্ডেশনের মিশন— শিক্ষা, সমাজসেবা, মানবকল্যাণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থেকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews