
এমপি রবিউল বাশারের পক্ষ থেকে ৯ প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ
মামুন বিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষ থেকে আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব সিলিং ফ্যান তুলে দেন।
সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা, বড় দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন, আশাশুনি বুদ্ধপ্রতিবন্ধী স্কুল, আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতি, আদালতপুর দারুল আরকান হাফিজিয়া মাদ্রাসা, আশাশুনি ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসাসহ মোট ৯টি প্রতিষ্ঠান।
ফ্যান বিতরণ অনুষ্ঠানে আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, “সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষ থেকে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহায়তা এবং জনসেবার অংশ হিসেবে এ উপহার প্রদান করা হচ্ছে। জনকল্যাণ ও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য এ.বি.এম. আলমগীর পিন্টু, সদর ইউনিয়ন সহ-সেক্রেটারি এস. এম. শহিদুজ্জামান বাবলু, মানবসম্পদ উন্নয়ন বিভাগের ইউনিয়ন সভাপতি ডা. রবিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।